নিজস্ব প্রতিবেদক
একদিনে সর্বোচ্চ করোনার নমুনা পরীক্ষা
ফাইল ছবি
দেশে প্রথম করোনা শনাক্তের পর তিন মাসের মধ্যে আজকেই সর্বোচ্চ নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে একদিনে রেকর্ড সংখ্যক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরে মিডিয়া বুলেটিনে এসব তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি জানান, এ পর্যন্ত দেশে নমুনা পরীক্ষা হয়েছে ৪ লাখ ২৫ হাজার ৫৯৫ জনের। এতে মোট শনাক্ত হয়েছেন ৭১ হাজার ৬৭৫ জন।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৭৭৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ হাজার ৩৩৬ জন।
দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৯৭৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৭১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭১ হাজার ৬৭৫ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৯৮০। এছাড়া আক্রান্ত হয়েছেন ৭২ লাখ ১০ হাজার ৯৩১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৫ লাখ ৫০ হাজার ৯০৫ জন।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























