ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ২০:২৪, ৯ জুন ২০২০

পরিবারসহ করোনাকে জয় করলেন ভোক্তা অধিকারের শাহরিয়ার

করোনামুক্ত হয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। শুধু তিনি একাই নন, পরিবারসহ করোনাকে জয় করলেন তিনি।

মঙ্গলবার (৯ জুন) মনজুর মোহাম্মদ শাহরিয়ার নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত পরশু (রোববার) রাতে হাসপাতাল থেকে বাসায় ফিরেছি। এখন শরীর অনেকটা ভালো। আগের মতো ব্যথা নেই। তবে ফুসফুসে এখনও একটু সমস্যা আছে। ডাক্তারের পরামর্শে ওষুধ খাচ্ছি। কিছুদিন বিশ্রামে থাকতে বলেছেন ডাক্তার।

এছাড়া আজকে তার পরিবারের অন্য সদস্যদের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসছে। তারা সবাই সুস্থ আছেন বলেও জানান তিনি।

এর আগে গত ১৩ মে  মনজুরের করোনা শনাক্তের রিপোর্ট আসে। এরপর ২০ মে তার স্ত্রী তানজিনা সুলতানা এবং মেয়ে তাইফা নূহা আশী (১২) ও ছেলে তানজিন শাহরিয়ার আরিফের (১০) করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তারা বাসায় হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নেন। এর আগে চতুর্থ দফা পরীক্ষায় গত ৩ মে শাহরিয়ারের কোভিড-১৯ নেগেটিভ আসে।

গত ২৭ মে থেকে তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্ট হচ্ছিল। শরীর ব্যথাসহ বেশকিছু সমস্যা দেখা দেয়। অবস্থা বেশি খারাপ হওয়ায় গত ২৮ মে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। প্রথমে সিসিইউ ইউনিটে রাখা হয়। অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়