বাসস, ঢাকা
প্রকাশিত: ২০:৩৯, ৯ জুন ২০২০
আপডেট: ০০:২০, ১০ জুন ২০২০
আপডেট: ০০:২০, ১০ জুন ২০২০
দেড় কোটি পরিবারে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে সরকার
করোনাভাইরাসের কারণে দেশে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় মানবিক সহায়তা হিসেবে ত্রাণ দিয়ে যাচ্ছে সরকার। এখন পর্যন্ত সেই কার্যক্রম অব্যাহত রেখেছে সরকার। সহায়তাটির মাধ্যমে দেশের রায় দেড় কোটি পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে বলে এক তথ্যবিবরনীতে জানা গেছে।
তথ্যবিবরনীতে বলা হয়েছে, দেশের ৬৪ জেলার জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ৮ জুন পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে দুই লাখ ১ হাজার ৪১৭ মেট্রিক টন। যার মধ্যে বিতরণ করা হয়েছে এক লাখ ৬৭ হাজার ৭৯৫ মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবার সংখ্যা এক কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৫৩২ টি এবং উপকারভোগী লোক সংখ্যা ছয় কোটি ৫২ লাখ ৯৩ হাজার ৭২০ জন।
চালের পাশাপাশি নগদ অর্থও বরাদ্দ দেওয়া হয়েছে ১শ ১৬ কোটিরও বেশী টাকা। এরমধ্যে সাধারণ ত্রাণ বাবদ নগদ বরাদ্দ দেয়া হয়েছে ৯১ কোটি ১৩ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা এবং বিতরণ করা হয়েছে ৭৮ কোটি ১ লাখ ৫২ হাজার ৬৬১টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৯৪ লাখ ৪৪ হাজার ৬৮৯ টি এবং উপকারভোগী লোকসংখ্যা ০৪ কোটি ২১ লাখ ৩৫ হাজার ৮৪০ জন।
শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ২৫ কোটি ৫৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২০ কোটি ৯৮ লাখ ২৭ হাজার ৮৫৪ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৬ লাখ ৬৭ হাজার ৮১৩ টি এবং লোকসংখ্যা ১৩ লাখ ৭৯ হাজার ৩৭৪ জন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























