নিজস্ব প্রতিবেদক
‘করোনা রোধে ওয়ার্ডগুলোকে সাব-জোনে ভাগ করে পদক্ষেপ’
ফাইল ছবি
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঢাকার দুই সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোকে কয়েকটি সাব-জোনে ভাগ করে নিবিড়ভাবে কাজ করার পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
মঙ্গলবার এক ভিডিও বার্তায় মন্ত্রী এ কথা জানান।
তাজুল ইসলাম বলেন, ঢাকা সিটি করপোরেশন এলাকায় প্রত্যেকটি ওয়ার্ডকে কয়েকটি সাব-জোনে ভাগ করে নিবিড়ভাবে কাজ করার জন্য পরিকল্পনা ও পদক্ষেপ নেয়া হয়েছে। এক্ষেত্রে আমাদের পুলিশ বাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে সম্পৃক্ত অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলোও নিবিড়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
করোনা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী প্রথম থেকে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, সময়ে সময়ে পরিকল্পনা এবং পদক্ষেপ ভিন্নতর হলেও করোনা পরিস্থিতিতে যাতে মানুষের আর্থ-সামাজিক এবং জীবনমানের উন্নতি হয় বা টিকিয়ে রাখা যায় সেই চেষ্টা করা হয়েছে।
তিনি বলেন, এরইমধ্যে পূর্ণাঙ্গ লকডাউন প্রত্যাহার করা হলেও যাতে এটা ব্যাপকভাবে যেন বিস্তার না করে সেজন্য বিভিন্ন এলাকাকে চিহ্নিত করে, যেখানে করোনা আক্রান্তের সংখ্যা বেশি সেই এলাকাগুলোকে কনটেন্ট করার ব্যবস্থা করা হচ্ছে। আর যে সব এলাকা এখনো করোনামুক্ত আছে সেই সব এলাকাগুলোকেও নিয়ন্ত্রণ করার উদ্দেশ্য হলো যাতে সেখানে সংক্রমণ ছড়াতে না পারে।
তিনি আরো বলেন, এগুলোর জন্য প্রধানমন্ত্রী যেমন নির্দেশ দিয়েছেন, তেমনিভাবে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ সারা বাংলাদেশে করছে। জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এই কাজে অংশগ্রহণে স্বেচ্ছায় সম্মতি দিয়েছেন। আমরা আরম্ভ করে চেষ্টা করব, যাতে এই করোনা পরিস্থিতিতে মানুষের একটা স্বস্তিকর অবস্থা সম্ভাব্য যতটুকু করা যায় তা করা হবে।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























