ঢাকা
প্রকাশিত: ২২:৩৩, ৯ জুন ২০২০
নিজের হাতে খাবার খেতে পারছেন ডা. জাফরুল্লাহ
আগের থেকে অনেকটা ভালোই আছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। জানা গেছে এখন তিনি নিজের হাতেই খাবার খেতে পারছেন।
মঙ্গলবার এক বিবৃতিতে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মামুন মুস্তাফিজ জানান, জাফরুল্লাহ চৌধুরীর সার্বিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি আরও বলেন, তাকে এখনও অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। তবে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতার অবস্থার অবনতি হয়নি। ডা. মামুন বলেন, ‘তিনি আগের চেয়ে ভালো অনুভব করছেন এবং আলহামদুলিল্লাহ তিনি নিজেই নিজের খাবার খাচ্ছেন’।
তাকে নিয়মিত ডায়ালাইসিস ও বুকের ফিজিওথেরাপিও দেওয়া হয়েছে বলে জানান তিনি। বৃহস্পতিবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট হওয়ায় জাফরুল্লাহর অবস্থার কিছুটা অবনতি হয়। তারপর থেকে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফিজ ও অধ্যাপক ডা. নাজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি।
এর আগে গত ২৫ মে তার করোনা শনাক্ত হয়। মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ডা. জাফরুল্লাহ তার রোগ প্রতিরোধের সক্ষমতা বাড়ানোর জন্য তিনবার প্লাজমা থেরাপি নিয়েছেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























