ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১১, ১০ জুন ২০২০

ফ্লাইট চালুর ১১ দিন: যাত্রী সংকটে টানা ১০ দিন ফ্লাইট বাতিল

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাস সংকটের কারণে দেশে দীর্ঘদিন বন্ধ ছিল অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল। গত ১ জুন থেকে সচল হয় অভ্যন্তরীণ আকাশপথ। ৬৯ দিন অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর জন্য অপেক্ষা করতে হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের। কিন্তু যাত্রী সংকটে ফ্লাইট চালুর পরদিন থেকে টানা ১০ দিন ফ্লাইট বাতিল করলো এয়ারলাইনসটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) তাহেরা খন্দকার জানান, যাত্রী সংকটের কারণে বুধবার (১০ জুন) ও আগামীকাল বৃহস্পতিবার (১১ জুুুন) অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট এবং সৈয়দপুর রুটের সব ফ্লাইট বাতিল করেছে তারা।

আগামীকাল বৃহস্পতিবার (১১ জুন) থেকে যশোর রুটে ফ্লাইট চালুর কথা থাকলেও বিমান বাংলাদেশ এয়ারলাইনস আদৌ ওই রুটের ফ্লাইট চালাবে কিনা তা এখনো জানায়নি।

এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস যাত্রী না পেলেও গত ১১ দিন ধরেই ফ্লাইট পরিচালনা করছে বেসরকারি নভোএয়ার এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এর আগে গত ১জুন ঢাকা থেকে অভ্যন্তরীণ তিন রুটে সীমিত আকারে ফ্লাইট চালুর অনুমতি দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

প্রথম দিন বিমান তাদের ফ্লাইট পরিচালনা করলেও যাত্রী সংকটের কারণে ফ্লাইট করতে বাধ্য হয় তারা।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়