নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫২, ১০ জুন ২০২০
আপডেট: ১২:১২, ১০ জুন ২০২০
আপডেট: ১২:১২, ১০ জুন ২০২০
বিদ্যানন্দ’র ত্রাণের ট্রাক চুরি!
করোনা মহামারীর এই সময়ে দিনরাত্র পরিশ্রম করে ত্রাণ সহায়তা দিয়ে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ। আর সেই বিদ্যানন্দ’র ত্রাণের ট্রাকই হলো চুরি!
মঙ্গলবার রাতে নিজেদের ভেরিফায়েড ফেইসবুক পেজে এ কথা জানায় বিদ্যানন্দ। অবশ্য পুলিশি তৎপরতায় শেষ পর্যন্ত ট্রাকটি উদ্ধার করা হয়।
বিদ্যানন্দ’র পোস্টটি হুবহু তুলে দেওয়া হলো-
ত্রাণের ট্রাক চুরি হয়ে যায় গতকাল আমাদের। সারারাত কাজ শেষে শেষ রাতের এমন ঘটনায় মন ভারী হয়ে গিয়েছিলো। অনুপ্রেরণার গল্প রচনা করতে গিয়ে এই ধাক্কায় স্বেচ্ছাসেবকদের মনটাই ভেঙ্গে যায়।
আমাদের সে দূর্যোগটা বাড়তে দেয় নি ডিসি মিরপুর মোশতাক আহমেদ, ডিসি গুলশানের সুদীপ চক্রবর্তী।
আজ মুক্তিপণ দেয়ার ফাঁদ পেতে সাদা পোশাকে ঢাকার বাইরে থেকে উদ্ধার করা হয় গাড়িটি। কাজটিতে নেতৃত্ব দেন সাব ইন্সপেক্টর সাদ্দাম হোসেন, সাব ইন্সপেক্টর যুবরাজ হোসেন, এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান।
লাখ টাকা বাঁচিয়ে দেয়াটা মূল বিষয় নয় এতে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আস্থা রেখে ফল পাওয়াতেই খুশী বিদ্যানন্দ।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























