ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৩:৪৬, ১০ জুন ২০২০
আপডেট: ১৫:৩০, ১০ জুন ২০২০

স্বাস্থ্যবিধি না মানলে রেজিস্ট্রেশন ও রুট পারমিট বাতিলের নির্দেশ

করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই গণপরিবহন চলাচল শুরু হয়েছে। তবে সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

এবার স্বাস্থ্যবিধি না মানলে এবং অতিরিক্ত ভাড়া আদায় করলে গণপরিবহনের রেজিস্ট্রেশন ও রুট পারমিট বাতিলের নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

মঙ্গলবার এই সংক্রান্ত একটি নির্দেশনা দিয়ে মন্ত্রণালয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানকে চিঠি পাঠায়।

গণপরিবহনে স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি তুলে ধরে এতে বলা হয়, ‘এটা সরকারি নির্দেশনা ও সড়ক পরিবহন আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ।’

চিঠিতে আরও বলা হয়েছে, যেসব গণপরিবহন স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অতিরিক্ত ভাড়া আদায় করছে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার জন্য।

এর পাশাপাশি ২০১৮ সালের ‘সড়ক পরিবহন আইন, এর সংশ্লিষ্ট ধারা/প্রচলিত বিধি-বিধান অনুযায়ী রেজিস্ট্রেশন ও রুট পারমিট বাতিল করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে জানাতে বলা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়