নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৫, ১০ জুন ২০২০
আপডেট: ১৫:৩০, ১১ জুন ২০২০
আপডেট: ১৫:৩০, ১১ জুন ২০২০
দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩১৯০, মৃত্যু ৩৭
করোনায় দেশে মৃতের সংখ্যা ছাড়িয়েছে হাজার। গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জন মারা গেছেন। ফলে দেশে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১,০১২ জনে।
এরই সাথে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত নতুন ৩,১৯০ জনকে শনাক্ত করা হয়েছে। নতুনদের নিয়ে এখন দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৭৪,৮৬৫ জনে। একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড এটি।
বুধবার (১০ জুন) দুপুর আড়াইটায় দেশের করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এসকল তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে দেশের ৫৫ টি ল্যাবে ১৫,৯৬৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়ে উঠেছেন আরো ৫৬৩ জন। দেশে করোনাজয়ীর সংখ্যা এখন ১৫,৮৯৯ জন।
এদিকে বিশ্বেও করোনা পরিস্থিতি খারাপ হচ্ছে। ওয়ার্ল্ডোওমিটারের তথ্য অনুযায়ী, সারাবিশ্বের ৭৩ লাখ ৩৬ হাজার ১৪১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ১৪ হাজার ১৭ জন। সুস্থ হয়ে বাড়ি গেছেন বিশ্বের ৩৬ লাখ ১৭ হাজার ৯৬৭ জন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























