আইনিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫:০৪, ১০ জুন ২০২০
শ্বশুরবাড়িতে দাহ করা হয়েছে সুধাংশু সাহার মরদেহ
করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া উপ কর কমিশনার সুধাংশু সাহার মরদেহ তার গ্রাম সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দাহ করতে দেয়নি গ্রামবাসী। পরে প্রশাসনের সহায়তায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় শ্বশুরবাড়িতে তাকে দাহ করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের উপস্থিতিতে উপজেলার পাড়াগ্রামে শ্বশুরবাড়ির পারিবারিক শ্মশানে সুধাংশু সাহার মরদেহ দাহ করা হয়।
সুধাংশু সাহার স্ত্রী এবং সন্তান করোনা আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন থাকায় দাহকার্যে পরিবারের কেউ উপস্থিত ছিল না।
সুধাংশু সাহার স্ত্রী মানসী দাশ বলেন, সুধাংশু করোনায় আক্রান্ত হয়ে গত সোমবার (৮ জুন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গাড়ামাসি গ্রামে। গ্রামের বাড়িতে সুধাংশুর মরদেহ দাহ করার কথা ছিল। কিন্তু করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় গ্রামের লোকজনের বিরোধিতায় সেখানে দাহ করা সম্ভব হয়নি। পরে আমার বাবার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলের পাড়াগ্রামে পারিবারিক শ্মশান ঘাটে তার দাহ সম্পন্ন হয়। তবে সেখানেও দাহ করার বিষয়ে গ্রামের লোকজন রাজি ছিল না। পরে প্রশাসনের সহযোগিতায় মরদেহ দাহ করা হয়।
তিনি তখন আরো বলেন, আমি ও আমাদের ছয় বছরের মেয়ে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার বাসাতেই চিকিৎসা নিচ্ছি। করোনা আক্রান্ত হওয়ায় বাসা লকডাউন করা হয়েছে। বাসা থেকে বের হতে দিচ্ছে না। মৃত্যুকালে আমার স্বামীর কাছে যেতে পারিনি। তার শেষকৃত্য দেখতে পারিনি। আমার মেয়েটিও তার বাবাকে শেষ দেখা দেখতে পেল না।
এই ব্যাপারে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বলেন, সুধাংশু সাহার মরদেহ তার শ্বশুরবাড়ির পারিবারিক শ্মশান ঘাটে দাহ করা হয়েছে। যদিও গ্রামের কতিপয় লোকজন এতে বিরোধিতা করেছিল। পরে প্রশাসনের পক্ষ থেকে তাদের বুঝিয়ে মরদেহ দাহ করা হয়।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























