ঢাকা
প্রকাশিত: ১৩:৫৮, ১১ জুন ২০২০
আপডেট: ১৪:১৫, ১১ জুন ২০২০
আপডেট: ১৪:১৫, ১১ জুন ২০২০
বাজেটের তথ্যাদি পাওয়া যাবে যেসব ওয়েবসাইটে
করোনা পরিস্থিতির কারণে ২০২০-২০২১ সালের বাজেট অন্যান্য বছরের মতো হচ্ছে না। সংবাদ সংগ্রহে সাংবাদিকদেরও বিধিনিষেধ মানতে হচ্ছে। এক্ষেত্রে বেশ কয়েকটি সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে বাজেট সংক্রান্ত তথ্যাদি।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। দেশের ৪৯তম এবং অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের দ্বিতীয় বাজেট উপস্থাপন।
এ অবস্থায় সাংবাদিকদেরকে বাজেট ডকুমেন্টস সংসদ ভবনের বাইরে পশ্চিম পার্শ্ববর্তী মিডিয়া সেন্টার থেকে ৩ টা ১৫ মিনিটে বিতরণ করা হবে।
বাজেটকে অধিকতর অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অর্থ বিভাগের ওয়েবসাইট www.mof.gov.bd এ বাজেটের সব তথ্যাদি ও গুরুত্বপূর্ণ দলিল যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পাঠ ও ডাউনলোড করতে পারবে এবং দেশ-বিদেশ থেকে ওয়েবসাইটের মাধ্যমে ফিডব্যাক ফরম পূরণ করে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ প্রেরণ করা যাবে।
তাছাড়া সরকারের কয়েকটি ওয়েবসাইট লিংক ব্রাউজ করে বাজেট সংক্রান্ত তথ্যাদি পাওয়ার ব্যবস্থা থাকছে। ওয়েবসাইটের ঠিকানাসমূহ হলো-
www.bangladesh. gov.bd
www.nbr-bd.org
www.plancomm.gov.bd
www.imed.gov.bd
www.bdpressinform.portal.gov.bd
www.pmo.gov.bd
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























