ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৪, ১১ জুন ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩১৮৭, মৃত্যু ৩৭

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জন মারা গেছেন। এরই সাথে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত নতুন ৩,১৮৭ জনকে শনাক্ত করা হয়েছে।

ফলে দেশে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১,০৪৯ জনে।  নতুনদের নিয়ে এখন দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৭৮,০৫২ জনে। 

বৃহস্পতিবার (১১ জুন)  দুপুর আড়াইটায় দেশের করোনা  পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এসকল তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ  হয়ে উঠেছেন আরো ৮৪৮ জন। দেশে বর্তমানে সুস্থ রোগীর সংখ্যা  ১৬,৭৪৭ জন। মৃতদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ৭ জন নারী।  

বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে দেশের ৫৫ টি ল্যাবে ১৫,৭৭২ টি নমুনা  পরীক্ষা করা হয়েছে।

ওয়ার্ল্ডোওমিটারের তথ্য অনুযায়ী, সারাবিশ্বের ৭৪ লাখ ৭১ হাজার ১৯৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ১৯ হাজার ২৬৫ জন। সুস্থ হয়ে বাড়ি গেছেন বিশ্বের ৩৭ লাখ ৮৮  হাজার ৮৬৫ জন।  

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়