নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২১, ১১ জুন ২০২০
আপডেট: ১৮:২১, ১১ জুন ২০২০
আপডেট: ১৮:২১, ১১ জুন ২০২০
বাজেট ২০২০-২১
শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৬ হাজার ৯৯৩ কোটি টাকা
২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৬ হাজার ৯৯৩ কোটি টাকা। আর শতাংশের হিসাবে শিক্ষায় বরাদ্দ বেড়েছে ১১ দশমিক ৭৭ শতাংশ।
শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৬৬ হাজার ৪০১ কোটি টাকা। ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দের পরিমাণ ৫৯ হাজার ৪০৮ কোটি টাকা।
আগামী অর্থবছরের বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৪১ হাজার ৪৬১ কোটি টাকা। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য বরাদ্দ ৩৩ হাজার ১১৭ কোটি টাকা। ৮ হাজার ৩৪৪ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৪ হাজার ৯৪০ কোটি টাকা।
২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে উন্নয়ন বরাদ্দ দেয়া হয়েছে ২৩ হাজার ২৪৫ কোটি টাকা। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য উন্নয়ন বরাদ্দ ১১ হাজার ৮৬৫ কোটি টাকা। ১ হাজার ৯৭৬ কোটি টাকা উন্নয়ন বরাদ্দ প্রস্তাব করা হয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য উন্নয়ন বরাদ্দ রাখা হয়েছে ৯ হাজার ৪০৪ কোটি টাকা।
এইচকে/ আই নিউজ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























