নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৪, ১১ জুন ২০২০
এক নজরে বাজেট ২০২০-২১
২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার অর্থ বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি মূলত সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যায় প্রস্তাব। এই বাজেটে বরাবরের মতোই সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে জনপ্রশাসন খাতে। সরকারের বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর বেতন প্রদানেই এই টাকার সিংহভাগ চলে যায়।
প্রস্তাবিত বাজেটে এ খাতে বরাদ্দ রাখা হয়েছে এক লাখ ৮০ হাজার ৭৫০ কোটি টাকা। চলতি বছর সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ রয়েছে এক লাখ ৪০ হাজার ১৩৮ কোটি টাকা। একক খাত হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ। আগামী অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ দেয়া হয়েছে ৬৪ হাজার ৫৫৮ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।
এরপর শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৮৫ হাজার ৭৬০ কোটি টাকা। চলতি অর্থবছর সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ রয়েছে ৭৭ হাজার ৩৯ কোটি টাকা। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩৯ হাজার ৫৩৭ কোটি টাকা। চলতি অর্থবছর সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ রয়েছে ৪০ হাজার ৪৭৩ কোটি টাকা। ৩৪ হাজার ৮৮২ কোটি বরাদ্দ পেয়েছে প্রতিরক্ষা খাত। চলতি অর্থবছর সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ রয়েছে ৩৩ হাজার ১০৬ কোটি টাকা।
জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ২৮ হাজার ৬৬৮ কোটি টাকার। চলতি অর্থবছর সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ রয়েছে ২৭ হাজার ৪৩৭ কোটি টাকা। করোনা পরিস্থিতির কারণে এবার স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে আগের যে কোনো বছরের তুলনায়। চলতি অর্থবছর সংশোধিত বাজেটে এ খাতে রয়েছে ২৩ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ থাকলেও আগামী বাজেটের জন্য প্রস্তাব করা হয়েছে ২৯ হাজার ২৪৬ কোটি টাকা।
সামাজিক নিরাপত্তা ও কল্যাণে বরাদ্দ দেয়া হচ্ছে ৩২ হাজার ১৬৬ কোটি টাকা। চলতি অর্থবছর সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ রয়েছে ৩১ হাজার ১০০ কোটি টাকা। এছাড়া গৃহায়ণে ৬ হাজার ৯৩৬ কোটি টাকা, বিনোদন, সংস্কৃতি ও ধর্মে ৪ কোটি ৭৮৬ টাকা, বিদ্যুৎ ও জ্বালানীতে ২৬ হাজার ৭৫৮ কোটি টাকা, কৃষিতে ২৯ হাজার ৯৮৩ কোটি টাকা, শিল্প ও অর্থনৈতিক সার্ভিসে ৩ হাজার ৯৪০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























