ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ২১:২৯, ১১ জুন ২০২০

শুক্রবার ভার্চ্যুয়ালি বাজেট প্রতিক্রিয়া জানাবে আওয়ামী লীগ

আগামীকাল শুক্রবার (১২ জুন) ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর ক্ষমতাসীন আওয়ামী লীগ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেলা ১১টায় অনলাইন ব্রিফিংয়ে সেই প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। বৃহস্পতিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্যটি জানান।

তিনি বলেন, প্রত্যেক বছর সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের পক্ষ থেকে বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়। কিন্তু এবার করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে অনলাইনে দলের প্রতিক্রিয়া জানাবেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিকে  বিএনপিও শুক্রবার  বিকেল ৪টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেট প্রতিক্রিয়া জানাবে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে ২০২০-২১ অর্থবছরের জন্য এ বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়