নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৫৪, ১২ জুন ২০২০
আপডেট: ১১:০১, ১২ জুন ২০২০
আপডেট: ১১:০১, ১২ জুন ২০২০
ব্যাংকে ১০ লাখ টাকার বেশি হলে বাড়বে কর
আগামী অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে, যা জিডিপির ১৭ দশমিক ৯ শতাংশ। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১৩ দশমিক ২৪ শতাংশ বেশি। টাকার অংকে যা ৬৬ হাজার ৪২৩ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার বেলা ৩ টায় ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী।
নতুন বাজেট পরিকল্পনা অনুযায়ী ব্যাংকে যাঁদের ১০ লাখ টাকার বেশি জমা আছে বা বছরের কোনো একসময় ব্যাংক হিসাবে ১০ লাখ টাকা বা তার চেয়ে বেশি স্থিতি হবে তাঁদের ওপর বাড়তি কর আরোপের প্রস্তাব করেছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
ব্যাংকে যাঁদের ১০ লাখ টাকার বেশি জমা আছে বা বছরের কোনো একসময় ব্যাংক হিসাবে ১০ লাখ টাকা বা তার চেয়ে বেশি স্থিতি হবে তাঁদের ওপর বাড়তি কর আরোপের প্রস্তাব করেছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার বেলা ৩ টায় ২০২০–২১ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী।
২০২০–২১ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী ব্যাংকে ১০ লাখ থেকে ১ কোটি টাকা জমা হওয়ার বিপরীতে আবগারি শুল্ক বর্তমান আড়াই হাজার টাকা থেকে ৫০০ টাকা বাড়িয়ে তিন হাজার টাকায় প্রস্তাব করেছেন। ১ কোটি টাকা থেকে ৫ কোটি পর্যন্ত জমা থাকার ক্ষেত্রে তিনি এই শুল্ক ১২ হাজার টাকা থেকে ৩ হাজার বাড়িয়ে ১৫ হাজার টাকা করার প্রস্তাব রেখেছেন। আর ৫ কোটি টাকার বেশি জমার ক্ষেত্রে ১৫ হাজার বাড়িয়ে ৪০ হাজার টাকা কেটে রাখার কথা বলেছেন তিনি, যা এখন ২৫ হাজার টাকা।
ব্যাংকে যাঁদের হিসাবে ১০ লাখ টাকার কম জমা থাকবে তাঁদের অবশ্য বাড়তি কর দিতে হবে না। এ ক্ষেত্রে পূর্বের ন্যায় ১ লাখ থেকে ৫ লাখ টাকা জমার ক্ষেত্রে বর্তমান ১৫০ টাকা হারেই আবগারি শুল্ক কাটা হবে। আর ৫ লাখ থেকে ১০ লাখ টাকা জমার বিপরীতে এখনকার মতো ৫০০ টাকাই কাটা হবে।
জেএ/আই নিউজ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























