নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৮, ১২ জুন ২০২০
আপডেট: ১১:০০, ১২ জুন ২০২০
আপডেট: ১১:০০, ১২ জুন ২০২০
যেসব পণ্যের দাম কমছে
বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। করোনা পরিস্থিতিতে বাজেটে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ছাড়াও কৃষি উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির দাম কমানোর প্রস্তাব করা হয়েছে।
করোনা মোকাবেলায় পরীক্ষার কিট, স্বাস্থ্য সুরক্ষার মাস্ক, হ্যান্ড গ্লাভস, পিপিই, আইসিইউ যন্ত্রপাতি ও ওষুধে আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে মূসকে ছাড় দেয়া হয়েছে। ফলে এসব পণ্যেরও দাম কমতে পারে। স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা বাড়ানো হবে।শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে ডিটারজেন্টের কাঁচামাল ও ইস্পাত শিল্পের রিফ্রাক্টরি সিমেন্টের ওপর।
অন্যদিকে কৃষিযন্ত্রের মধ্যে হস্তচালিত কৃষি যন্ত্র, প্যারাফিন ওয়াক্স, বৈদ্যুতিক সিগন্যালিং পণ্য এবং রেগুলেটরি ডিউটি হ্রাসের ফলে শিল্পের জন্য আর্টিফিশিয়াল গার্টস, ইথিলিন বা প্রোপিলিন ইত্যাদির দাম কমতে পারে। এছাড়াও চিনি,রসুন ও পোল্ট্রি শিল্পের কাঁচামাল আমদানিতে আরোপিত ৫ শতাংশ অগ্রিম আয়কর কমিয়ে ২ শতাংশ নির্ধারণের প্রস্তাব দেয়া হয়েছে।
স্থানীয়ভাবে উৎপাদিত সরিষা তেল ও স্বর্ণ আমাদানিতে মূসক অব্যাহতির প্রস্তাব দেয়া হয়েছে। সেক্ষেত্রে এসব পণ্যের দাম কমতে পারে। মূসক অব্যাহতি দেয়া হয়েছে অটোমোবাইল, ফ্রিজ ও এসির উপরেও। ফলে এসব পণ্যেরও দাম কমার সম্ভাবনা রয়েছে। এছাড়া দাম কমতে পারে এলপিজি সিলিন্ডারের।
জেএ/আই নিউজ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























