ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৭, ১২ জুন ২০২০
আপডেট: ১১:০০, ১২ জুন ২০২০

নাসিমের অবস্থা ভালো নয়: চিকিৎসক

ফাইল ফটো

ফাইল ফটো

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, উনার শারীরিক অবস্থা তো এমনিতেই সংকটাপন্ন ছিল। আজ আরও অবনতি হয়েছে। তবে আমরা সার্বিকভাবে পর্যবেক্ষণ করছি।’

মোহাম্মদ নাসিমের চিকিৎসায়  ১৩ সদেস্যর মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিলো।পরে আবার সাত সদস্যের নতুন মেডিকেল বোর্ড গঠন করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন বিভাগের প্রধান প্রফেসর ডা. রাজিউল হকের নেতৃত্বে অপারেশন হয়। পরে আবারও দুইদফা করোনাভাইরাসের নমুনা নেয়া হয়, তবে সেখানে ফলাফল নেগেটিভ আসে।

এর আগে গত ১ জুন মোহাম্মদ নাসিম শ্বাসকষ্ট নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। পরে গত শুক্রবার ভোরে তিনি ব্রেন স্ট্রোক করেন।

 

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়