ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৫, ১২ জুন ২০২০

খুলেছে বসুন্ধরা সিটি শপিংমল

বসুন্ধরা সিটি শপিংমল

বসুন্ধরা সিটি শপিংমল

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২৬ মার্চ থেকে বন্ধ ছিল বসুন্ধরা সিটি শপিংমল। দেশের অন্যতম বৃহৎ বিপণিবিতানটি ফের চালু হয়েছে আজ।

শপিংমলটির ইনচার্জ এবং ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক (হিসাব ও অর্থ) শেখ আব্দুল আলীম বলেন, আগত ক্রেতা সাধারণের স্বাস্থ্য সুরক্ষার জন্য বসুন্ধরা সিটির প্রবেশপথ সমূহ ডিজইনফেকশন্যাল টানেল, হাত ধোয়ার বেসিন এবং স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

গ্রাহকরা যেন স্বাস্থ্য বিধি মোতাবেক মুখে মাস্ক এবং হ্যান্ডগ্লাভস পরে শপিংমলে প্রবেশ করেন, সেই অনুরোধ করেছে মার্কেট কর্তৃপক্ষ।

এর আগে বৃহস্পতিবার বাদ আসর এ উপলক্ষে শপিংমলের লেভেল-২ এ অবস্থিত মসজিদে খতমে কুরআন, বিশেষ দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হয়।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়