ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২০, ১২ জুন ২০২০

করোনায় আক্রান্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও তার স্ত্রী

ফাইল ছবি

ফাইল ছবি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানের শরীরেও করোনা শনাক্ত হয়েছে।

করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার পরীক্ষা করা হলে শুক্রবার তাদের দেহে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ।

তিনি জানান, মন্ত্রী ও তার স্ত্রী এবং একান্ত সচিব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছেন। 

মন্ত্রী নিজের এবং আক্রান্তদের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। 

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়