ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৪২, ১৩ জুন ২০২০

সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নু মারা গেছেন

সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নু

সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নু

দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শনিবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন শনিবার সকালে আইনিউজকে জানান, আগুনে আহত সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নুর অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। তার শরীরের ৬০ শতাংশের মতো পুড়ে গিয়েছিল। তিনি গতকাল থেকেই আইসিইউ-তে ছিলেন।

গতকাল শুক্রবার ভোরে আফতাবনগরের নিজ বাসায় গ্যাসের লাইন থেকে আগুন ধরে গেলে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি মোয়াজ্জেম হোসেন নান্নুর একমাত্র ছেলে স্বপ্নিল আহমেদ পিয়াস একই বাসায় আগুনে দগ্ধ হয়ে মারা যান।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়