ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১২:২৮, ১৩ জুন ২০২০
আপডেট: ১২:৩৮, ১৩ জুন ২০২০

করোনায় আরেক চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরেক চিকিৎসক মারা গেলেন। রাজধানীর জেড এইচ সিকদার উইমেনস মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (অপথ্যালমোলজি) ডা. এ কে এম ফজলুল হক শুক্রবার না ফেরার দেশে চলে গেছেন।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৭টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. রাহাত বলেন, ডা. এ কে এম ফজলুল হক একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কাজ করেছেন। সেখান থেকে অবসরের পরে তিনি জেড এইচ সিকদার উইমেনস মেডিকেল কলেজে যোগ দেন। তিনি ওই হাসপাতালের অপথ্যালমোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।

গতকাল ডা. এ কে এম ফজলুল হকের শারীরিক অবস্থার অবনতি হলে উনাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান।

দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৯ জন চিকিৎসক মারা গেলেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আরও পাঁচ জন চিকিৎসক মারা গেছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়