ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৯, ১৩ জুন ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৮৫৬, মৃত্যু ৪৪

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৮৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে ফলে দেশে আক্রান্ত ছাড়িয়েছে ৮৪ হাজার। এরই সাথে ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪৪ জন।

নতুনদের নিয়ে এখন দেশে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৮৪,৩৭৯জন। এবং দেশে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১,১৩৯ জনে। নতুন মৃতদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ৭ জন নারী। 

শনিবার (১৩ জুন)  দুপুর আড়াইটায় দেশের করোনা  পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এসকল তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ  হয়ে উঠেছেন আরো ৫৭৮ জন। দেশে বর্তমানে সুস্থ রোগীর সংখ্যা  ১৭,৮২৭ জন।  

বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে দেশের ৫৯ টি ল্যাবে ১৬৬৩৮ টি নমুনা  পরীক্ষা করা হয়েছে।

ওয়ার্ল্ডোওমিটারের তথ্য অনুযায়ী, সারাবিশ্বের ৭৭ লাখ ৫১ হাজার ৮৯২ জন করোনা আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ২৮ হাজার ৪৮৭ জন। সুস্থ হয়ে বাড়ি গেছেন বিশ্বের ৩৯ লাখ ৭৩  হাজার ১৮৭ জন।     

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়