ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৭, ১৩ জুন ২০২০
আপডেট: ১৫:০২, ১৩ জুন ২০২০

মোট আক্রান্তে চীনকে ছাড়াল বাংলাদেশ

মোট আক্রান্তের দিক থেকে কাতারের পরে এবার করোনার উৎপত্তিস্থল চীনকে ছাড়াল বাংলাদেশ। নতুন ২৮৫৬ জনকে নিয়ে আক্রান্ত এবং মৃতের তালিকায় ১৮ তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় ১৬৬৩৮ টি নমুনা পরীক্ষা করে ২৮৫৬ জনকে শনাক্ত করা হয়েছে। সাথে মারা গেছেন ৪৪ জন। আর সুস্থ হয়েছেন নতুন ৫৭৮ জন।

নতুনদের নিয়ে দেশে এখন মোট আক্রান্ত ৮৪,৩৭৯জন এবং মৃত্যু দাঁড়াল ১১৩৯ জনে। আর দেশে করোনাজয়ীর সংখ্যা দেশে ১৭,৮২৭ জন।

এদিকে চীন থেকে করোনা ছড়ালেও সেখানে এখন মোট আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৭৫। যার বিপরীতে মারা গেছেন ৪ হাজার ৬৩৪ জন।

বিশ্বের করোনা আক্রান্তের তালিকায় এর আগে ১৮ তম  স্থানে  থাকা চীন এখন ১৯ এ।  এখন বাংলাদেশের সামনে আছে কানাডা। সেখানে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৯৭ হাজার ৯৪৩ জন। 

বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয়েছিল ৮ মার্চ। কিন্তু মাত্র তিনমাসের মধ্যে আক্রান্তের তালিকায় ১৮তম স্থান দখল করল ২০ কোটি জনগনের এই দেশ। এর আগে গত ৩ জুন কাতারকে ছাড়িয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত এখন তালিকার চতুর্থ স্থানে। সেখানে এখন মোট আক্রান্ত  ৩ লাখ ৯ হাজার ৬০৩ জন। দেশটিতে এরই মধ্যে লকডাউন তোলা হয়ে গেছে । ফলে সংক্রমণ আরও বাড়বে বলে আশংকা করছে বিশেষজ্ঞরা।

পাকিস্তান আছে ১৫ তম স্থানে। তাদের করোনা আক্রান্তের সংখ্যা মোট ১ লাখ ৩২ হাজার ৪০৫ জন। তালিকার শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। সেখানের ২১ লাখ ১৭ হাজার ২৭ জন করোনার প্রকোপে পড়েছেন। তারপরেই আছে ব্রাজিল, রাশিয়া। এখন পর্যন্ত বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে করোনা হানা দিয়েছে।

তাছাড়া ওয়ার্ল্ডোওমিটারের তথ্য অনুযায়ী, সারাবিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ লাখ ৫১ হাজার ৮৯২ জনে। যাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ২৮ হাজার ৪৮৭ জন। সুস্থ হয়ে বাড়ি গেছেন বিশ্বের ৩৯ লাখ ৭৩  হাজার ১৮৭ জন।

আইনিউজ/এসডিপি    

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়