ঢাকা
প্রকাশিত: ১৫:২০, ১৩ জুন ২০২০
রোববার মায়ের কবরে সমাহিত করা হবে নাসিমকে
আগামীকাল রোববার (১৪ জুন) রাজধানীর বনানী কবরস্থানে মা আমেনা মনসুরের কবরে সমাহিত করা হবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে।
আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এ কথা জানানো হয়েছে। সূত্র থেকে জানা যায়, রোববার সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থানে নাসিমের জানাজা হবে।
করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্য সচেতনতার দিকটি বিবেচনা করে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের মরদেহ সিরাজগঞ্জে নিজ জন্মভূমিতে নিয়ে যাওয়া হচ্ছে না বলে শনিবার দুপুরে হাসপাতালের সামনে উপস্থিত সাংবাদিকদের জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়।
এ সময় আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল। এছাড়া আওয়ামী লীগ নেতা এনামুল হক শামীম, মির্জা আজম, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আব্দুস সবুরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
আজ শনিবার সকাল বেলা ১১ টার দিকে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী।
মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রি পরিষদের সদস্যরা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























