ঢাকা
প্রকাশিত: ২২:০৮, ১৩ জুন ২০২০
দেশে তিন হাজারের বেশি স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত
দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের তালিকায় সব পর্যায়ের লোকেরাই আছে। দেশে করোনা রোগীদের সেবা দিতে গিয়ে অনেক স্বাস্থ্যকর্মী ভাইরাসটির প্রকোপে পড়ছেন।
দেশে এখন পর্যন্ত মোট ৩ হাজার ১৬৪ জন চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চিকিৎসক ১ হাজার তিনজন, নার্স ৮৫৩ এবং স্বাস্থ্যকর্মী ১ হাজার ৩০৮ জন। এদের মধ্যে মারা গেছেন ৩৩ জন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) শনিবার (১৩ জুন) চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর এ পরিসংখ্যান প্রকাশ করেছে।
সেখানে বলা হয়েছে, ঢাকা বিভাগে ৫৮৮ জন, বরিশাল বিভাগে ১৩, চট্টগ্রাম বিভাগে ১০৯, খুলনা বিভাগে ৫০, রাজশাহী বিভাগে ১৮, রংপুর বিভাগে ২৯, সিলেট বিভাগে ৭৮ এবং ময়মনসিংহ বিভাগে ১১৮ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন।
নার্সদের মধ্যে ঢাকা বিভাগে ৫০৩ জন, বরিশাল বিভাগে ১৮, চট্টগ্রাম বিভাগে ৭৯, খুলনা বিভাগে ২৬, রাজশাহী বিভাগে ২১, রংপুর বিভাগে ৩১, সিলেট বিভাগে ৬৩ এবং ময়মনসিংহ বিভাগে ১১৮ জন আক্রান্ত হন।
ঢাকা বিভাগে ৫৫৮ জন, বরিশাল বিভাগে ১৭, চট্টগ্রাম বিভাগে ২৫৮, খুলনা বিভাগে ৭২, রাজশাহী বিভাগে ৩৪, রংপুর বিভাগে ৫১, সিলেট বিভাগে ৯৯ এবং ময়মনসিংহ বিভাগে ২১৯ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























