ঢাকা
প্রকাশিত: ২২:২৩, ১৩ জুন ২০২০
সিএমএইচে ভর্তি হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও তার স্ত্রী
করোনাভাইরাসে আক্রান্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। মন্ত্রণালয়য়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আবদুল্লাহহিল মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (১৩ জুন) রাত ৮ টার দিকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। যদিও তাদের শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি, তবুও চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে তারা হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু করোনা উপসর্গ নিয়ে টেস্ট করান। পরেরদিন শুক্রবার ( ১৩ জুন) তাদের পরীক্ষার ফল পজিটিভ আসে। এছাড়া মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানও করোনা আক্রান্ত হয়েছেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























