নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৮, ১৪ জুন ২০২০
আপডেট: ০০:১৫, ১৫ জুন ২০২০
আপডেট: ০০:১৫, ১৫ জুন ২০২০
নাসিমের মৃত্যুতে বেরোবি’র শিক্ষিকার ব্যঙ্গাত্বক স্ট্যাটাস
সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে যখন পুরো নেটপাড়ায় শোকের মাতম চলছে, এমনই সময় তাকে নিয়ে ফেইসবুকে ব্যঙ্গাত্মক স্ট্যাটাস দিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের শিক্ষিকা সিরাজাম মুনিরা।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জ্ঞাপন করেন। তার বিরুদ্ধে বেরোবি প্রশাসন ছাড়াও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছিলেন। এরপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ।
শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সর্দারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটনের তাজহাট থানা পুলিশ।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রবিউল ইসলাম বলেন, আমরা কিছুক্ষণ আগে বেরোবি শিক্ষক সিরাজুম মুনিরাকে গ্রেপ্তার করেছি৷ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তার নামে একটি মামলা করা হয়েছিল। মামলা নম্বর-৮। এই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার সকালে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তার মৃত্যু নিয়ে ব্যঙ্গ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন বেরোবি বাংলা বিভাগের শিক্ষিকা সিরাজুম মুনিরা। এরপরই এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। কিছুক্ষণ পর তিনি স্ট্যাটাসটি ডিলিট করলেও ওই স্ট্যাটাসের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। পরে রাতে ওই শিক্ষিকা ফেসবুকে নতুন একটি স্ট্যাটাস দিয়ে ক্ষমাও চান। তবে এতেই পাড় পেয়ে যাননি তিনি।
জেএ/আই নিউজ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























