ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:১৫, ১৪ জুন ২০২০
আপডেট: ০৯:১৫, ১৪ জুন ২০২০

করোনায় বিআরবি হাসপাতালের আইসিইউ প্রধানের মৃত্যু

অধ্যাপক ডা. সাজ্জাদ হোসাইন

অধ্যাপক ডা. সাজ্জাদ হোসাইন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বিআরবি হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাজ্জাদ হোসাইন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে তার মৃত্যু হয়। তিনি এখানে ১৫ দিন যাবত চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে করোনায় এখন পর্যন্ত ৩১ জন চিকিৎসক মারা গেলেন।

ডা. সাজ্জাদ হোসাইনের মৃত্যুর তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটিসের (এফডিএসআর) জয়েন্ট সেক্রেটারি ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

তিনি বলেন, ডা. সাজ্জাদ হোসাইন প্রথমে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় গত ২৯ মে বিআরবিতে যান। একই দিন সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। অবস্থা আরও খারাপ হওয়ায় ওই দিন রাতে ভেন্টিলেশনে নেয়া হয়। সেখানে শনিবার রাত ৯টায় মারা যান তিনি। ডা. সাজ্জাদ হোসেনের স্ত্রীও করোনা আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (সিএমসি) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন সিএমসির ২০তম ব্যাচের শিক্ষার্থী।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়