নিজস্ব প্রতিবেদক
করোনায় মারা গেলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের স্ত্রী
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নান ও তার স্ত্রী কামরুন নাহার
করোনা আক্রান্ত হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের স্ত্রী কামরুন নাহার মারা গেছেন।
শনিবার রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। স্বাস্থ্য সচিবের একান্ত সচিব (উপ-সচিব) খন্দকার জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
চলতি মাসের প্রথম দিকে করোনায় সংক্রমিত হন কামরুন নাহার। এরপর গত বুধবার তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
শনিবার দিনেও তার শারীরিক অবস্থা অনেকটা ভালো ছিল বলে জানিয়েছিলেন স্বজনরা। স্বাভাবিকভাবেই তিনি শ্বাস-প্রশ্বাস নিতে পারছিলেন। তবে রাতে অবস্থার অবনতি হয় এবং তিনি চলে যান না ফেরার দেশে।
গত ৪ জুন স্বাস্থ্য সচিবের দায়িত্বে থাকা আসাদুল ইসলামকে সরিয়ে পরিকল্পনা বিভাগের সচিব করা হয়। তার স্থলে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান আব্দুল মান্নানকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের নতুন সচিব করা হয়।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























