নিজস্ব প্রতিবেদক
করোনা টেস্টের রিপোর্ট দেখে শেখ আব্দুল্লাহকে দাফনের সিদ্ধান্ত
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ
করোনা টেস্টের রিপোর্ট আসার পর ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহকে দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ধর্ম প্রতিমন্ত্রীর করোনাভাইরাস পজিটিভ কি-না এজন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রোববার বেলা ১১টায় রিপোর্ট আসবে। এরপর তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
ধর্ম প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শেখ মোঃ আবদুল্লাহ'র মৃত্যুতে খবর শুনে সিএমএইচে ছুটে যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম। পরে হাসপাতালে থেকে বের হয়ে জাহাঙ্গীর গেটে সাংবাদিকদের এসব কথা বলেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























