নিজস্ব প্রতিবেদক
নাসিমের প্রথম জানাজা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ৯টা ৩৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির সোবহানবাগ মসজিদে স্বাস্থ্যবিধি মেনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য ছাড়াও দলের বেশ কিছু নেতাকর্মী অংশ নেয়।
জানাজা শেষে ধানমন্ডি থেকে তার মরদেহ বনানীর উদ্দেশে নিয়ে যাওয়া হয়। বনানীতে দ্বিতীয় জানাজার পর মায়ের কবরের পাশে তাকে দাফন করার কথা রয়েছে।
করোনা উপসর্গ নিয়ে ১ জুন ঢাকার বেসরকারি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছিলেন আওয়ামী লীগ নেতা নাসিম। চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক হয় তার। অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে নেয়া হয় লাইফ সাপোর্টে। পরে পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে।
লাইফ সাপোর্টে থাকা অবস্থায় গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























