নিজস্ব প্রতিবেদক
ধর্ম প্রতিমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন
ফাইল ফটো
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ফলাফল এসেছে।
রোববার সকালে ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, শুক্রবার থেকে ধর্ম প্রতিমন্ত্রীর হালকা কাশি ছিল। শনিবার সন্ধ্যার পর থেকে একটু শ্বাসকষ্ট শুরু হয়। পরে রাত ১০ টার দিকে সিএমএইচ এ যাওয়ার পথে জাহাঙ্গীর গেটেই অচেতন হয়ে যান তিনি। সিএমএমএইচ এ নিয়ে সঙ্গে সঙ্গে তাকে লাইভ সাপোর্টে নেয়া হয়। রাতে পৌনে ১২ টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
শেখ মো. আব্দুল্লাহ ২০১৯ সালের ৭ জানুয়ারি আওয়ামী লীগের টানা তৃতীয় মেয়াদের সরকারে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তিনি টেকনোক্রেট কোটায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ ১৯৪৫ সালের ৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার কেকানিয়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম শেখ মো. মতিউর রহমান এবং মাতা মরহুমা মোসাম্মৎ রাবেয়া খাতুন। সাত ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























