ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১২:০৫, ১৪ জুন ২০২০
আপডেট: ১২:০৫, ১৪ জুন ২০২০

লন্ডন থেকে ফিরলেন শতাধিক বাংলাদেশি

করোনাভাইরাসের কারণে লন্ডনে আটকে পড়া ১৫৭ বাংলাদেশি দেশে ফিরেছেন। শনিবার (১৩ জুন) মধ্যরাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

বিষয়টি নিশ্চিত করেছেন, বাংলাদেশ বিমানের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) তাহেরা খন্দকার। তিনি বলেন, বাংলাদেশ বিমানের ঢাকা-লন্ডন চাটার্ড ফ্লাইট রাত ১২টা ৪৫ মিনিটে শাহজালালে অবতরণ করে। বিমানের এই ফ্লাইটের সব যাত্রীকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। 

শনিবার (১৩ জুন) ভোরে দুবাই থেকে দেশে ফেরেন ৩৯১ জন বাংলাদেশি। আগের দিন শুক্রবার (১২ জুন) ইতালির রোম শহরে আটকে পড়া ২৮৭ বাংলাদেশি দেশে ফেরেন। তারও আগে ১১ জুন দোহা থেকে আসেন ৪০৯ বাংলাদেশি।

ঠিক এমনভাবে ৬ জুন মালদ্বীপ থেকে ২৬৫ জন, ৩ জুন কুয়ালালামপুর থেকে ১৪০ জন, ৩১ মে দুবাই থেকে ২৬২ জন, ২২ মে ভারতের কলকাতা থেকে ৭৪ জন, ১৬ মে মালদ্বীপ থেকে ৩৫৩ জন, ১২ মে মুম্বাই থেকে ৮৮ জন, ৫ মে বিকেলে দিল্লি থেকে ১৩০ জন, ৩ মে সন্ধ্যায় মুম্বাই থেকে ১৫২ জন, একই দিন বিকেলে কলকাতা থেকে ৫৯ জন এবং ২ মে ভারতের দিল্লিতে আটকা পড়া ১৫১ জন বাংলাদেশি নাগরিক দেশে ফেরেন। তাদের সবাইকেই দেশে ফিরিয়ে আনা হয়েছে বাংলাদেশ বিমানে করে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়