ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১২:১৭, ১৪ জুন ২০২০

নাসিমকে চিরবিদায় জানাতে বনানী কবরস্থানে ডা. জাফরুল্লাহ

সাবেক স্বাস্থ্যমন্ত্রীকে চিরবিদায় জানাতে বনানী করবস্থানে গেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। সেই সময় উনার সাথে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ‘র‌্যাপিড ডট ব্লট কিট’ প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার।

রোববার (১৪ জুন) সকাল সাড়ে ১০টার পরে বনানী কবরস্থানে গিয়ে নাসিমের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন, জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।

এর আগে রোববার সকাল ১০ টায় বনানী কবরস্থান জামে মসজিদে জানাজা শেষে সেখানেই মোহাম্মদ নাসিমকে দাফন করা হয়।

জাহাঙ্গীর আলম মিন্টু জানান, ‘সকালে স্যার মোহাম্মদ নাসিমকে শেষ বিদায় জানানোর জন্য মনস্থির করেন। পরে তাকে বনানী নিয়ে যাওয়া হয়।’

শনিবার (১৩ জুন) রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেইসবুক পেইজে প্রকাশ করে বলা হয়, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনামুক্ত।’

সেখানে বলা হয়, গণস্বাস্থ্য-আরএনএ বায়োটেক উদ্ভাবিত কিটে এন্টিজেন পরীক্ষায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনাভাইরাস ‘নেগেটিভ’ এসেছে। তিনি এখনো নিউমোনিয়ায় ভুগছেন, তবে কৃত্রিমভাবে অক্সিজেন দিতে হচ্ছে না।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়