ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১২:৫৬, ১৪ জুন ২০২০

পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে ধর্ম প্রতিমন্ত্রীকে

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে রোববার আসরবাদ তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হবে তাকে।

এর আগে বাড়ির মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলেই জানিয়েছে তার পারিবারিক সূত্র।

এরই মধ্যে পারিবারিক কবরস্থানে কবর খোঁড়ার কাজ শুরু করা হয়েছে। ঢাকা শহরের যে বাসায় তিনি দীর্ঘদিন ধরে বাস করতেন সেখানে তার মরদেহ নেওয়া হবে না।

সরাসরি ঢাকা থেকে তার লাশ গ্রামের বাড়ি কেকানিয়া গ্রামে নিয়ে যাওয়া হবে এবং সেখানে সমাহিত করা হবে।

গতকাল শনিবার রাত পৌনে ১২টায় তিনি ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মুত্যুর পর নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ফলাফল এসেছে। উনার মৃত্যুতে  সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়