ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৩:০৮, ১৪ জুন ২০২০
আপডেট: ১৪:১০, ১৪ জুন ২০২০

করোনায় আক্রান্ত হলেন ঢামেকের আইসিইউ প্রধান

সরাসরি করোনা রোগীদের চিকিৎসার জন্য সরাসরি উপস্থিত থেকে এবং পরামর্শ দিয়ে সার্বক্ষণিক নিয়োজিত ছিলেন অ্যানেসথেশিয়া বিভাগের অধ্যাপক ও আইসিইউ প্রধান ময়মনসিংহ মেডিকেল কলেজের এম-১৯ ব্যাচের শিক্ষার্থী অধ্যাপক ডা. মোজাফফর হোসেন।

রোগীদের সেবা দিতে গিয়ে এবার ঢাকা মেডিকেল কলেজের এই আইসিইউ প্রধান করোনার প্রকোপে পড়লেন। রোববার (১৪ জুন) সকালে তিনি নিজেই এ খবরের সত্যতা নিশ্চিত করেন।

বর্তমানে তিনি বাসায় আছেন এবং সুস্থ আছেন। কোনো ধরনের শারীরিক জটিলতা এখনো নেই বলে জানান তিনি। সাথে সকলের কাছে দোয়া চেয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়