ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৩:৫৫, ১৪ জুন ২০২০
আপডেট: ১৪:০৯, ১৪ জুন ২০২০

দেশে ঢুকতে প্রবাসীদের লাগবে করোনা নেগেটিভ সার্টিকিকেট

দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১৬ জুন থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে কিছুটা শিথিলতা আনা হচ্ছে। ফলে অনেক প্রবাসীরাই ফিরতে পারবেন দেশে।

তবে বিমানবন্দর দিয়ে প্রবাসী বাংলাদেশি ও বিদেশি নাগরিকদের দেশে প্রবেশের ৭২ ঘণ্টা আগে ‘করোনা (কোভিড-১৯) নেগেটিভ’ অর্থাৎ ‘করোনায় আক্রান্ত নন’-এই মর্মে সার্টিফিকেট নিয়ে দেশে ফিরতে হবে।

আগামী ১৬ জুন থেকে শুধুমাত্র যুক্তরাজ্যের লন্ডন ও কাতারে যাবে বাংলাদেশের ফ্লাইট। দেশে প্রবেশের পূর্বশর্ত হিসেবে এই আদেশ জারি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচকের জারিকৃত আদেশ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়েছে। সেই আদেশনামায় স্বাক্ষর করেন বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড ও রেগুলেশন কমিটির সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মোহাম্মদ জিয়াউল কবির।

সার্কুলারে বেবিচক বলেছে, ১৬ জুন থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ওমান, সৌদি আরব,  শ্রীলংকা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের দেশগুলোর শিডিউল কোনো প্যাসেঞ্জার ফ্লাইট বাংলাদেশে আসবে না।

তবে বিশেষ ফ্লাইট (চার্টার) ও কার্গো ফ্লাইট আসতে পারবে। এসব দেশ ছাড়া অন্য দেশের প্যাসেঞ্জার ফ্লাইট এবং এসব দেশ থেকে আসা বিশেষ ফ্লাইটে যারা দেশে ফিরবেন তাদের করোনা টেস্টের ফলাফল এবং সার্টিফিকেট আনা বাধ্যতামূলক। শুধু তাই নয়; ফলাফল নেগেটিভ আসতে হবে।

যাত্রী যে দেশের নাগরিকই হোক না কেন ‘করোনা নেগেটিভ’ সম্বলিত মেডিকেল সার্টিফিকেটটি ইংরেজিতে ট্রান্সলেট করা থাকতে হবে। তবে যদি কোনো প্রবাসী বাংলাদেশি এই সার্টিফিকেট ছাড়া দেশে ফেরেন তাহলে বিমানবন্দর থেকে তাদের সরাসরি ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

যদি কোনো যাত্রীর করোনার উপসর্গ থাকে তাহলে তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যেতে হবে। আর সুস্থ থাকলে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে।

আইনিউজ/এসডিপি

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়