নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪১, ১৪ জুন ২০২০
দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩১৪১, মৃত্যু ৩২
করোনা আক্রান্তের দিক থেকে এরই মধ্যে চীনকে ছাড়িয়েছে বাংলাদেশ। দেশে দ্রুত বাড়ছে ভাইরাসটির সংক্রমণ।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩১৪১ জনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে ফলে দেশে আক্রান্ত বেড়ে ছাড়িয়েছে ৮৭ হাজার। এরই সাথে ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩২ জন।
রোববার (১৪ জুন) দুপুর আড়াইটায় দেশের করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এসকল তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
নতুনদের নিয়ে দেশে এখন করোনা আক্রান্তের সংখ্যা মোট ৮৭,৫২০ জন। আর এর সাথে দেশে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১,১৭১ জনে। নতুন মৃতদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ৫ জন নারী।
দেশের ৬০ টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় মোট ১৪,৫০৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
আক্রান্ত এবং মৃতের সাথে গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়ে উঠেছেন আরো ৯০৩ জন। দেশে বর্তমানে সুস্থ রোগীর সংখ্যা ১৮,৭৩০ জন।
ওয়ার্ল্ডোওমিটারের তথ্য অনুযায়ী, সারাবিশ্বের ৭৮ লাখ ৮৪ হাজার ৯০৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ৩২ হাজার ৬৩৮ জন। সুস্থ হয়ে বাড়ি গেছেন বিশ্বের ৪০ লাখ ৫০ হাজার ৪ জন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























