ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ২০:১৫, ১৪ জুন ২০২০
আপডেট: ২০:১৭, ১৪ জুন ২০২০

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ছে ৩০ জুন পর্যন্ত

দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হয়ে আরও খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। এমন অবস্থায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

করোনা সংক্রমণ রোধে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ১৬ জুন পর্যন্ত ছিল। এবার তার মেয়াদ বাড়িয়ে ৩০ জুন করা হবে। সোমবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলোচনা করে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। 

রোববার(১৪ জুন)  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। এ বিষয়ে এখনো আমাদের আলোচন হয়নি। তবে ৩০ জুন পর্যন্ত আমরা ছুটি বাড়াব। পরিস্থিতির ওপর ভিত্তি করে প্রতি ১৫ দিন অন্তর অন্তর ছুটি বর্ধিত করা হবে।

তিনি বলেন, করোনার এমন ভয়াবহ পরিস্থিতিতে শিক্ষার্থীদের হুমকির মধ্যে ফেলা হবে না। প্রতিদিন সংসদ টিভিতে ক্লাস সম্প্রচার করা হচ্ছে, বাসায় বসে তারা পাঠদান চালিয়ে যাবে। বর্তমানে শিক্ষার্থীদের বাসায় রেখে কীভাবে পরীক্ষা নেয়া সম্ভব সে বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।

করোনা সংক্রমণের শুরুতেই গত ১৮ মার্চ থেকে সব ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরই মধ্যে কয়েকদফায় ছুটি বাড়ানো হয়েছে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে করোনা পরিস্থিতি যতদিন না স্বাভাবিক হচ্ছে ততদিন স্কুল-কলেজ বন্ধ থাকবে।

আইনিউজ/এসডিপি

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়