নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৯:২৫, ১৫ জুন ২০২০
ঢাকা থেকে সিলেটের পথে কামরানের মরদেহ
বদর উদ্দিন আহমদ কামরান
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের মরদেহ তার নিজ শহরে নিয়ে যাওয়া হচ্ছে। সকাল সাড়ে ৬টায় হাসপাতাল থেকে সব আনুষ্ঠানিকতা শেষ করে সিলেটের পথে রওনা হয়েছে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স। লাশের সঙ্গে রয়েছেন পরিবারের চার সদস্য।
এর আগে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিলেটের প্রথম নগরপিতা। তিনি করোনা আক্রান্ত ছিলেন।
বদর উদ্দিন আহমদ কামরানের স্বজন আসিফ রহমান খান জানান, গতকাল তার শারীরিক অবস্থা কিছুটা ভালোর দিকে ছিল। কিন্তু রাত ৪টার কিছু আগে তারা জানতে পারেন তিনি আর নেই। এভাবে চলে যাওয়াটা তারা কেউ ভাবতে পারেননি।
এর আগে, গত ৫ জুন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষায় আওয়ামী লীগের সক্রিয় এ নেতার করোনা শনাক্ত হয়। তার আগে গত ২৭ মে তার স্ত্রী আসমা কামরানের করোনা শনাক্ত হয়েছিল। এরপর থেকেই আইসোলেশনে ছিলেন কামরান।
বদর উদ্দিন আহমদ কামরান সিলেট সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন। তিনি সিলেট শহর ও মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি ছাত্র জীবন থেকে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। কামরান সিলেটের সর্বকনিষ্ঠ কমিশনার ছিলেন। তার স্ত্রী মহিলা আওয়ামী লীগের সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক।
আইনিউজ/এইচ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























