ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৩:১৫, ১৫ জুন ২০২০

আমিরাত থেকে ফিরলেন ১৬৭ বাংলাদেশি

করোনাভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়েন অনেক বাংলাদেশি। করোনা পরিস্থিতির মধ্যে বিশেষ ফ্লাইটে করে অনেক প্রবাসীদের ফিরিয়ে আনা হচ্ছে দেশে।

সোমবার (১৫ জুন) ইউএস-বাংলা এয়ারলাইন্স এর একটি বিশেষ ফ্লাইটে করে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া ১৬০ প্রবাসী বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ইউএস-বাংলার জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম।

তিনি বলেন, সোমবার দুবাই থেকে স্থানীয় সময় ভোর ৪টায় একজন শিশুসহ ১৬০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে বিশেষ ফ্লাইটটি উড্ডয়ন করে। সকাল ১০টা ৫৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে।

দুবাইয়ে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার সুবিধার্থে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে।

দুবাই-ঢাকা রুটে ইউএস-বাংলার বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হয়।

কামরুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধির নির্দেশনা অনুযায়ী প্রত্যেক যাত্রীর সঙ্গে ২ জোড়া ডিসপোসিবল গ্লভস এবং মাস্ক রাখার বাধ্যবাধকতাও ছিল। তাছাড়া প্রত্যেক যাত্রী করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দেশে এসেছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়