ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৫, ১৫ জুন ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩০৯৯, মৃত্যু ৩৮

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩০৯৯ জনকে  করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে ফলে দেশে আক্রান্ত বেড়ে ছাড়িয়েছে ৯০ হাজার। এরই সাথে ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৮ জন।    

সোমবার (১৫ জুন)  দুপুর আড়াইটায় দেশের করোনা  পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এসকল তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

নতুনদের নিয়ে দেশে এখন করোনা আক্রান্তের সংখ্যা মোট ৯০,৬১৯ জন। আর এর সাথে  দেশে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১২০৯ জনে। নতুন মৃতদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ৬ জন নারী। 

দেশের ৬০ টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় মোট ১৫,০৩৮ টি নমুনা  পরীক্ষা করা হয়েছে। 

দেশে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ২৯৭ জন। দেশে বর্তমানে সুস্থ রোগীর সংখ্যা ৩৮০২৭  জন।  

ওয়ার্ল্ডোওমিটারের তথ্য অনুযায়ী, সারাবিশ্বের ৮০  লাখ ৭   হাজার ৮০৪  জন করোনা আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ৩৫  হাজার ৮৫৫ জন। সুস্থ হয়ে বাড়ি গেছেন বিশ্বের ৪১ লাখ ৩৫  হাজার ২৭৪ জন।   

এসডিপি/আইনিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়