ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৫:১১, ১৫ জুন ২০২০

করোনায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালকের প্রাণহানি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেল স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. নজরুল ইসলামের। রোববার (১৪ জুন) সন্ধ্যায় আইসিডিডিআরবিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিজ-এফডিএসআর।

সংগঠনটির যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, কোভিড-১৯ আক্রান্ত হয়ে আইসিডিডিআরবিতে ভর্তি হয়েছিলেন ডা. নজরুল ইসলাম। তার বয়স হয়েছিল ৬৫ বছর। উনার ডায়রিয়াও ছিল। সে কারণে আইসিডিডিআরবিতে ভর্তি হয়েছিলেন। সন্ধ্যার দিকে তিনি মারা যান।

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন-বিএমএর তথ্য অনুযায়ী, সারা দেশের আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্সসহ ৩ হাজার ২০২ জন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।

আইনিউজ/এসডিপি

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়