ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৫:৩৬, ১৫ জুন ২০২০
আপডেট: ১৫:৩৭, ১৫ জুন ২০২০

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ল ৬ আগস্ট পর্যন্ত

করোনাভাইরাসের সংক্রমণ রোধে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ানো হয়েছে। আগামী ৬ আগস্ট পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে।

সোমবার (১৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। 

সেখানে বলা হয়েছে, বৈশ্বিক মহামারি করোনার কারণে শিক্ষার্থীদের সার্বিক সুরক্ষা ও নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি আগামী ৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

করোনা সংক্রমণের শুরুতেই গত ১৮ মার্চ থেকে সব ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। বিভিন্ন ধাপে বাড়ানো ছুটির মেয়াদ আজ সোমবার শেষ হওয়ার কথা ছিল। কিন্তু দেশে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সেই ছুটি চলমান থাকল।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়