নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৭, ১৩ জুলাই ২০২০
যশোর-বগুড়ার উপনির্বাচন
ভোট পড়লেই নির্বাচন হবে
ফাইল ছবি
সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে করোনাভাইরাসের মধ্যেই যশোর-৬ ও বগুড়া-১ আসনের উপনির্বাচন ১৪ জুলাই নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। স্বাস্থ্যবিধি মেনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর প্রার্থীদের পক্ষে যদি এক-দুই ভোটও পড়ে তবুও নির্বাচন হবে।
সোমবার নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর এ কথা জানান।
নির্বাচনের প্রচারণা ও ভোটের সময় সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে জানিয়ে তিনি বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ১৮০ দিনের মধ্যে উপনির্বাচন দুটি করতে হচ্ছে। প্রথম ৯০ দিনের পরের ৯০ দিন, এই ১৮০ দিনের মধ্যে করতেই হচ্ছে।
এখন নির্বাচন না দিলে ভবিষ্যতে এটাকে ইস্যু করে দেশে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা উদ্ভব হতে পারে। তাই নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও জানান ইসি সচিব।
আইনিউজ/এসবি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























