ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৭, ১৭ জুলাই ২০২০

দেশে করোনায় আরও ৫১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০৩৪

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন ৩ হাজার ৩৪ জনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এরই সাথে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫১ জন মারা গেছেন। যাদের মধ্যে ৪০ জন পুরুষ এবং ১১ জন নারী। 

দেশে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জনে। অপরদিকে দেশে করোনায় এখন পর্যন্ত মোট মারা গেলেন ২ হাজার ৫৪৭ জন।      

শুক্রবার (১৭ জুলাই) বেলা আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ সকল তথ্য তুলে ধরেন।

সেই সময় ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় দেশের ৭৭ টি ল‌্যাবে ১৩ হাজার ৪০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। 

আক্রান্ত এবং মৃতের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন নতুন ১ হাজার ৭৬২ জন করোনা রোগী। নতুনদের নিয়ে এই পর্যন্ত দেশে সুস্থ হয়েছেন মোট ১ লাখ ৮ হাজার ৭২৫ জন।    

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়