ঢাকা, শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৪:৪৮, ১৭ জুলাই ২০২০
আপডেট: ১৬:৫৮, ১৭ জুলাই ২০২০

আরও ২ দিনের রিমান্ডে ডা. সাবরিনা

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (১৭ জুলাই) ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

শুনানি শেষে সহকারি পাবলিক প্রসিকিউটর হেমায়েতউদ্দিন খান হিরন জানান, আদালতের কাছে আবার পাঁচদিনের রিমান্ড চাওয়া হয়েছিল; আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গত ১৩ জুলাই সাবরিনাকে আদালতে হাজির করে চার দিনের রিমান্ড চেয়েছিলো পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১২ জুলাই রোববার দুপুরে আলোচিত চিকিৎসক সাবরিনাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার করে পুলিশ। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ডা. সাবরিনাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়