ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৭, ২৮ সেপ্টেম্বর ২০২০

২৪ ঘণ্টায় চার বিভাগে করোনায় মৃত্যু নেই

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩২ জনের প্রাণহানি ঘটেছে। তাদের মধ্যে পুরুষ ২২ জন ও নারী ১০ জন। নতুন ৩২ জন নিয়ে দেশে বর্তমানে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৩ জনে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়েছে, ৩২ জনের মধ্যে হাসপাতালে ৩০ জন ও বাড়িতে দুইজনের মৃত্যু হয়। ঢাকা বিভাগে ২৫ জন, চট্টগ্রামে তিনজন, রাজশাহীতে তিনজন ও ময়মনসিংহে একজন রয়েছেন। এই ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে কোনো রোগীর মৃত্যু হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব নয়জন এবং ষাটোর্ধ্ব ছিলেন ১৯ জন। ঢাকা বিভাগের ছিলেন ২৫ জন, চট্টগ্রামের তিনজন, রাজশাহীর তিনজন এবং ময়মনসিংহ বিভাগের একজন।

এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ চার হাজার ১৮ জন (৭৭ দশমিক ৩৭ শতাংশ) ও নারী এক হাজার ১৭৫ জন (২২ দশমিক ৬৩ শতাংশ)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৮০ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৭৭ শতাংশ। এ পর্যন্ত রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৪৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১০৬টি পরীক্ষাগারে ১১ হাজার ২৮৪টি নমুনা সংগ্রহ ও ১১ হাজার ৯২২টি নমুনা পরীক্ষা করা হয়।

নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৪০৭ জনের করোনা শনাক্ত হয়। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৬০ হাজার ৫৫৫ জনে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়