নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনাকে নিয়ে লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন
সংগৃহীত ছবি
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনের স্মারকগ্রন্থ ‘পিতা থেকে কন্যা: স্বাধীনতা থেকে অর্থনৈতিক মুক্তি’ ও ‘নন্দিত নেত্রী শেখ হাসিনা গর্বিত বাংলাদেশ’ বই দুইটির মোড়ক উন্মোচন করা হয়েছে।
সোমবার তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ মন্ত্রণালয়ের সভাকক্ষে বই দুইটির মোড়ক উন্মোচন করেন।
তথ্যমন্ত্রী বলেন, এই দুইটি বই শেখ হাসিনা সম্পর্কে জানার জন্য ভবিষ্যত প্রজন্মকে সহায়তা করবে। আমি এই দুইটি বই যারা প্রকাশ করেছেন তাদের সম্পাদক, প্রকাশক এবং এর সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।
‘আজ (সোমবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন- এই শুভ দিনে বই দুটির মোড়ক উন্মোচনের জন্য বেছে নেয়ায় তাদের ধন্যবাদ জানাই। এর ফলে দুটি বইয়ের প্রকাশকালকে মহিমান্বিত করেছে। ভবিষ্যত প্রজন্মের কাছে মূল্যবান দলিল হিসেবে হাজির হয়েছে। বই দুটির নামকরণ যথার্থ হয়েছে, প্রথম বই ‘পিতা থেকে কন্যা: স্বাধীনতা থেকে অর্থনৈতিক মুক্তি’ ও দ্বিতীয় বই ‘নন্দিত নেত্রী শেখ হাসিনা গর্বিত বাংলাদেশ’।
পিতা থেকে কন্যা: স্বাধীনতা থেকে অর্থনৈতিক মুক্তি বইটির সম্পাদক কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও পদ্মা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত, প্রকাশক জয়ীতা প্রকাশনীর স্বত্বাধিকারী ইয়াসিন কবীর জয়, বইটির প্রচ্ছদ শিল্পী শাহরিয়ার খান এবং নন্দিত নেত্রী শেখ হাসিনা গর্বিত বাংলাদেশ সম্পাদক কবি আসলাম সানী এবং প্রকাশক আনম মিজানুর রহমান পাটোয়ারী এ সময় উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন- কবি লুৎফর চৌধুরী, সেলিনা সেলিসহ অন্যান্যরা।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























